1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত,আহত ২০ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত,আহত ২০

শাহাদাত হোসেন নোবেল: খুলনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল: খুলনা

খুলনায় বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে পুলিশের একজন কনস্টেবল নিহত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোজাম্মেল হোসেন। এ সময় আরো অন্তত ২০ থেকে ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, ‘খুলনায় গত কিছুদিনের মতো আজও ছাত্রদের বিক্ষোভে কোনো টিয়ারশেল বা গুলি চালানো হয়নি। কিন্তু একপর্যায়ে ছাত্রদের মধ্য অনুপ্রবেশকারীরা ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে ও পুলিশের ওপর হামলা করে।’

এর আগে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে খুলনা নিউমার্কেট এলাকা থেকে মিছিল করে প্রায় তিন থেকে চার শ’ মানুষ জিরো পয়েন্টের দিকে যেতে থাকে। এ সময় শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষকেও দিতে দেখা গেছে।

শহরের কয়েকটি এলাকা ঘুরে জিরো পয়েন্টের কাছে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নেয় তারা। জিরো পয়েন্টে সাঁজোয়া গাড়ি, জলকামানসহ পুলিশের ব্যারিকেড ছিল।

একপর্যায়ে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশের সাথে উপস্থিত বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা এ সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে।

বেলা সাড়ে ৩টা থেকে বিকেল প্রায় ৫টা পর্যন্ত দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

সন্ধ্যা ৬টার দিকে নগরীর গল্লামারী এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের আবারও সংঘর্ষ হয়। এসময় পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেন্ড নিক্ষেপ করে। এদিকে সংঘর্ষের ঘটনায় গুরুতর জখম পুলিশ কনস্টেবল সুমন ঘরামীসহ আহত আরও তিন পুলিশ সদস্যকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এখানে চিকিৎসকরা কনস্টেবল সুমনকে মৃত ঘোষনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park