1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিলে ধাওয়া-পাল্টাধাওয়া টিয়ারশেল-লাঠিচার্জ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

খুলনায় প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিলে ধাওয়া-পাল্টাধাওয়া টিয়ারশেল-লাঠিচার্জ

শাহাদাত হোসেন নোবেল: দিঘলিয়া (খুলনা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার পঠিত

শাহাদাত হোসেন নোবেল: দিঘলিয়া (খুলনা)

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে খুলনায় পুলিশের বাধা ভেঙে গণমিছিল করেছে ছাত্র-জনতা। শুক্রবার (২ আগস্ট) জুম্মার নামাজের পর কয়েক হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ খুলনার নিউমার্কেট এলাকায় পুলিশের বাধা উপেক্ষা করে জড়ো হয়।
খুলনায় সকাল থেকে বিভিন্ন স্থানে সড়কে কড়াকড়ি অবস্থান নেয় পুলিশ। তারা সড়কে শিক্ষার্থীদের জড়ো হতে বাধা দেয়। তবে দুপুরের পর মিছিলকারীরা পুলিশের বাধা ভেঙে অগ্রসর হলেও পুলিশ কোনো ধরনের প্রতিরোধ করেনি।
তারা মিছিল নিয়ে নিউমার্কেটের পশ্চিম দিকের সড়ক দিয়ে শিববাড়ি মোড় হয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়। শিক্ষার্থীরা সড়কের বিভিন্ন স্থানে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্যানা বিলবোর্ড ভাঙচুর করে।
মিছিল নিয়ে শিক্ষার্থীরা সোনাডাঙ্গা থানার সামনে উপস্থিত হলে সেখানে টান টান উত্তেজনা দেখা দেয়।
বিপুল সংখ্যক পুলিশ থানার গেটের সামনে অবস্থান নিয়ে দাঁড়িয়ে থাকে। এসময় বৃষ্টিতে ভিজে মিছিলকারীরা কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যার বিচার দাবি করেন। পরে মিছিল নিয়ে তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়।
দুপুর ৩টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী নগরীর জিরো পয়েন্ট থেকে গল্লামারি এলাকা পর্যন্ত এ ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয়।এদিকে বিকাল ৪টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ছাত্র-শিক্ষক-জনতার প্রতিবাদী গান ও স্লোগান সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র শিক্ষার্থীদের সঙ্গে তৃতীয় দফায় সংঘর্ষে জড়িয়েছে পুলিশ। শুক্রবার বিকাল ৫টা ৩৯মিনিটে শিক্ষার্থীরা মিছিল নিয়ে শিববাড়ি মোড়ের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় আবার সংঘর্ষ শুরু হয়। এ সময় মুহুর্মুহু টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। এতে পুরো গল্লামারী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
নগরীর সোনাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীরা থানার গেটে কিছু ইটপাটকেল নিক্ষেপ করেছিল। এতে কেউ আহত হননি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park