1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে ফাহিম ও আকাশ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের নেতৃত্বে ফাহিম ও আকাশ।

তাওহীদ হাসান পিয়াল -খুকৃবি প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৭০ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল -খুকৃবি প্রতিনিধি।

বিশ্বের সর্ববৃহৎ শিক্ষার্থী উদ্যোক্তা প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ (Hult Prize)-এর খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (কুবিসা) ক্যাম্পাসের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন দুই প্রতিশ্রুতিশীল শিক্ষার্থী—ফাহিম ও আকাশ। এতে ফাহিম ক্যাম্পাস ডিরেক্টর এবং আকাশ ডেপুটি ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন। সবেমাত্র এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার পর ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা মানসিকতা তৈরি এবং সামাজিক ব্যবসার ক্ষেত্র তৈরিতে আগামী দিনের নানা পরিকল্পনা নিয়ে নিজেদের আগ্রহের কথা জানিয়েছেন তারা।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে ক্যাম্পাস ডিরেক্টর ফাহিম বলেন,”হাল্ট প্রাইজ কেবল একটি প্রতিযোগিতা নয়, এটি তরুণদের মাঝে সমস্যা সমাধানের মানসিকতা ও সামাজিক ব্যবসার বীজ বপন করার এক দারুণ মঞ্চ। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, প্রজ্ঞা ও উদ্ভাবনী শক্তিকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার মাধ্যমে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, আমাদের ক্যাম্পাসের তরুণরা শুধু কৃষিক্ষেত্রে নয়, বরং বৈশ্বিক সামাজিক সমস্যাগুলোরও টেকসই সমাধান নিয়ে এগিয়ে আসতে পারে। সবাই মিলে কুবিসাকে একটি দারুণ ইভেন্ট উপহার দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।”

অন্যদিকে, ডেপুটি ডাইরেক্টর আকাশ তার বক্তব্যে আয়োজনের সার্বিক প্রস্তুতি ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার ওপর জোর দিয়ে বলেন,”আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে, তা অত্যন্ত আনন্দের এবং একই সাথে বড় একটি চ্যালেঞ্জের। আমরা সবেমাত্র দায়িত্ব গ্রহণ করেছি এবং সামনে আমাদের অনেক বড় কর্মপরিকল্পনা রয়েছে। খুব শীঘ্রই আমরা ক্যাম্পাসে সচেতনতামূলক প্রচারণা, আইডিয়া জেনারেশন সেশন এবং বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করব, যেন সাধারণ শিক্ষার্থীরা হাল্ট প্রাইজের মূল থিম ও লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে পারে। কুবিসার প্রতিটি সম্ভাবনাময় শিক্ষার্থীর সৃজনশীল আইডিয়াগুলোকে সামনে নিয়ে আসতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।”

তাদের এই নতুন যাত্রার হাত ধরে ক্যাম্পাসে একটি ইতিবাচক স্টার্টআপ সংস্কৃতি গড়ে উঠবে এবং তরুণ প্রার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধার স্বাক্ষর রাখতে অনুপ্রাণিত হবে—এমনটিই প্রত্যাশা সবার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park