1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খাস চর শালদাইড় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
​সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন জেলা তথ্য অফিসারের সাথে বি.ডি.এফ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি

খাস চর শালদাইড় উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোঃসেরাজুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৬২ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম, বেলকুচি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার খাস চর শালদাইড় উচ্চ বিদ্যালয়ে ‘ক্রীড়াই শক্তি’ ক্রীড়াই বল’ এই স্লোগানকে সামনে রেখে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আনন্দঘন পরিবেশে অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন।
প্রথমে মশাল পরিভ্রমণের মধ্যদিয়ে গানে গানে মুখরিত হয়ে শিক্ষার্থীরা বালক-২০০ মিটার দৌড়, মোরগ যুদ্ধ, ৩০০ মিটার দৌড়, ময়দা পয়সা দৌড়, গোলক নিক্ষেপ, পাতিল ভাঙ্গ,বালিকা- দড়ি লাফ,সুঁই সুতা,বিস্কুট দৌড়, মিউজিয়াম চেয়ার ও চামিচ মার্বেলসহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির ছোট ভাই বিপ্লব হোসেনের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজনু মিয়া শওকতের সঞ্চালনায়
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলার ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডে ইউপি সদস্য নুরুল ইসলাম তুহিন, ওয়ার্ডের জামাত সেক্রেটারি ইব্রাহিম হোসেন জহুরুল, ম্যানেজিং কমিটির সদস্য হাজী সাত্তার মোল্লা, জাহাঙ্গীর আলম (মাসুদ রানা), সাহেদ আলী, মান্নান মন্ডল ও আসান আলী উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park