1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কেন্দ্রীয় ছাত্রদল নেতার ঈদ  শুভেচ্ছা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

কেন্দ্রীয় ছাত্রদল নেতার ঈদ  শুভেচ্ছা

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক জামিল হোসেন মুরসালিন সকল শ্রেণি পেশার মানুষ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে নিয়ে আসে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা। এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হবে । কেন্দ্রীয় নেতা মুরসালিন বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো সংযম, সহানুভূতি ও মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত করা। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই ঈদের প্রকৃত আনন্দ। তিনি আরও বলেন, “ঈদ আমাদের সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক। মহান আল্লাহ তায়ালা আমাদের ইবাদত কবুল করুন এবং দেশ ও জাতির ওপর তাঁর রহমত বর্ষণ করুন। উল্লেখ্য গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে মানলাসহ কয়েকবার জেল জুলুম খাটার পরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ও জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরিশেষে সবাইকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানিয়েছেন,বর্তমান কেন্দ্রীয় ছাত্র নেতা ও পাবনা সদর,দাপুনিয়া ইউনিয়ন,খোঁকড়া গ্রামের,কৃতি সন্তান জামিল হোসেন মুরসালিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park