1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মিলল না অনুমতি, টিকিট কেনার পরও বৃহস্পতিবার যাওয়া যাচ্ছে না সেন্টমার্টিন চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভৈরব নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত উলিপুরে দলদলিয়া নাগরিক ফোরামের ৭ম বর্ষে পদার্পণ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত দিরাইয়ে প্রেমের ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ আহত ২০ সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’-এর উদ্বোধন, শিবিরের শুভেচ্ছা। চুয়াডাঙ্গায় ১০১ পিস বুপ্রেনরফিন উদ্ধার মামলায় আসামির যাবজ্জীবন সেন্টমার্টিনে ৩০০ হোটেল, ফায়ার ছাড়পত্র শূন্য! পাঁচবিবিতে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ​সাতক্ষীরায় ‘দৈনিক সাতক্ষীরা খবর’ পত্রিকার শুভ উদ্বোধন। নারী পুরুষ সমান অধিকার না-কি বৈষম্য বিভেদ আর অশান্তির আস্তা কুড়ে ঘর।

কালিয়াকৈরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মোঃসাব্বির হাসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪২ বার পঠিত

মোঃ সাবিবর হাসান
স্টাফ রিপোর্টার (গাজীপুর কালিয়াকৈর )

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সফিপুর টু বড়ইবাড়ি আঞ্চলিক সড়কের সিনাবহ এলাকায় মোটরসাইকেল আরোহী আব্দুল আলিম (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১২ জুন) বিকাল চারটার দিকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে বড়ইবাড়ির দিক থেকে এসে সিনাবহ এলাকায় যমুনা ইলেকট্রনিক্স কারখানার গেটের উত্তর পাশে সড়কের ঢালু উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে কয়েক মিটার দূরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গেলে দেখা যায়, ঐ আরোহীর মুখ দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে এবং তাৎক্ষণিক তার মৃত্যু হয়।

এমতাবস্থায়, ঘটনাস্থলে উপস্থিত উৎসুক জনতার ভিড় জমে যায়। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।
সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মাজেদুল ইসলামের ছেলে। সিনাবহ এলাকায় তার মামার একটি বেকারিতে কাজ করতেন। বুধবার দুপুরে উপজেলার তালতলী এলাকার তার ভাড়া বাসা থেকে খাবার খেয়ে কর্মস্থলে আসছিলেন। এমন সময় এ দূর্ঘটনাটি ঘটে।

কালিয়াকৈর থানা পুলিশ বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে দূর্ঘটনার ঐ এলাকা থেকেই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park