
মোঃ ইদ্রিস আলী
সাতক্ষীরা কালিগঞ্জ প্রতিনিধিঃ-
সাতক্ষীরা কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনেকরা গণসচেতনতা উদ্বুদ্ধ করার লক্ষ্যে আলোচনা সভা ও রালি ওআলোচনা সভার আয়োজন করা হয়েছে হয়েছে। বৃহস্পতিবার ১৩ জুন-২৪) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন।
বক্তব্যে তিনি বলেন বর্তমানে অত্যন্ত পরিচিত একটি শব্দ হচ্ছে ‘দুর্নীতি’। দুর্নীতিকে মারাত্মক সামাজিক সংকট ও সমস্যা হিসেবে গণ্য করা হচ্ছে। সাধারণত নীতিকে বিসর্জন দিয়ে অবৈধ ও অন্যায়ভাবে কোনো সম্পদ অর্জন, কর্মসাধন, বা অন্য কোনো সুযোগ-সুবিধা লাভ করাকে দুর্নীতি বলা হয়। আদিকাল থেকেই কিছু মানুষের মাঝে দুর্নীতির প্রবণতা বিরাজ করছে। এটি বর্তমানে বিভিন্ন দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম বাধা হিসেবে দেখা দিচ্ছে। তাই আসুন শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে ভুমিকা রাখতে হবে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু ও সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজাহার আলী, দুর্নীতি দমন কমিশনের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক জাহিদ ফজল, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু। রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক মন্ডলী ছিলেন বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক গাজী আজিজুর রহমান, অধ্যাপক হারুন উর রশিদ ও সহকারী অধ্যাপক সোমা বিশ্বাস। উপজেলার মধ্যে ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীর অংশগ্রহণে বর্ণ্যাঢ্য আয়োজনে দুইদিন ব্যাপী অনুষ্ঠানমালা সম্পন্ন হয়েছে। উপজেলা সহকারী কমিশনার মোঃ আজাহার আলীর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সন্মাননা স্মারক ও পুরুস্কার বিতরণ করা হয়। সোমবার (১০ জুন) সকল ৯ টায় বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ দীপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সিনিঃ সহ সভাপতি এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য কলিকা সরকার, সৈয়দ মাহমুদুর রহমান, কৃষ্ণা কর্মকার, সদস্য ইলাদেবী মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বৈদ, সাংবাদিকবৃন্দ শিক্ষক সরকারি কর্মকর্তা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এছাড়া রচনা প্রতিযোগিতার প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। রচনায় প্রথম স্থান অধিকার করে নলতা মাধ্যমিক বিদ্যালয়, দ্বিতীয় মোজাহার মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়।