1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কবুতর পাগল মাহির ফয়সাল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

কবুতর পাগল মাহির ফয়সাল।

জামান উদ্দিন
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪০ বার পঠিত

জামান উদ্দিন,স্টাফ রিপোর্টার।

গৃহপালিত পশু পাখির মধ্যে কবুতর ভীষণ আকর্ষণীয় ও মনোমুগ্ধকর একটি পাখি। এটা বলার অপেক্ষা রাখে না। সাতক্ষীরার পল্লীতে কবুতর পালন করে সাবলম্বী ও পরিবারকে সহায়তা দিয়ে চলেছে, কবুতর পাগল ছেলেটি মায়ের ফয়সাল। এই প্রতিবেদক কিভাবে তার এই খামার হলো, কবুতরের প্রতি কেন এত ভালোবাসা, জানতে চাইলে ছেলেটি বলল, আমি যখন তৃতীয় শ্রেণীতে পড়ি। তখন আব্বুর কাছে বায়না ধরে, একজোড়া কবুতর কিনেছিলাম।এ বছর আমি দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীর ছাত্র। বর্তমানে আমার খামারে ৫০ জোড়ার ও অধিক,বিভিন্ন জাতের কবুতর রয়েছে। কবুতর আমার ছোটবেলা থেকে অদ্ভুত ভালো লাগে। আমি ঠিকমত খামারের কবুতরগুলোকে খাদ্য দিতে পারি না। কবুতর বিক্রিও করিনা এ প্রতিনিধি খুশিতে,খাদ্য কিনতে তার হাতে ২শত টাকা ধরিয়ে দেন।ধন্যবাদ দেন,উৎসাহ দেন।বিনিময়ে হতবাক হওয়ার মতো ঘটনা ঘটলো। মাহির টাকা তো নিলোনা,বিনিময় বলল,আমি আমার বাবা-মা আর সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া,এনজিও অথবা সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা নেব না।আমি আমার সিদ্ধান্তে অটল।ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে,বাংলাদেশ সংস্কৃত হয়েছে। নতুন বাংলাদেশ ফিরে পেলেও বিবেকবান হয়েছেন কতজন মানুষ ? শিক্ষা নেওয়ার জন্য এই বালক মাহির ফয়সাল যথেষ্ট। আত্মসম্মানের কারণে, সে টাকা নিতে সম্পূর্ণরূপে অস্বীকৃতি জানায়। যে কোনভাবে খাদ্যের যোগান দেবে, আল্লাহ ব্যবস্থা করে দেবেন বলে জানায়। দেশে মানুষের আত্মসম্মান বিবেকবোধ কোথায় এসে দাঁড়িয়েছে জানিনা। তবে কখনো কখনো ছোটদের নিকট থেকে, বিনয় ও আত্মসম্মানবোধ শিখতে হয়। শ্যামনগর উপজেলা উপকূলীয় দুর্যোগ প্রবণ এলাকা বুড়িগোয়ালিনী বিজিবি ক্যাম্প সংলগ্ন টুংগীপাড়া গ্রামে দেখা মেলে এই পাগল মাহির ফয়সালের। তার জীবনের কিছু গল্প ও ইচ্ছার অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে। ছবিটি এই বালকের
বাড়ির উঠান থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে। মাহির ফয়সাল ভবিষ্যতের সে কি হতে চায় জানতে চাইলে, উত্তরে ছেলেটি বলল, আমার নামের যা অর্থ। আমি তাই হতে চাই । পুরা নামের অর্থ দাড়ায়,দক্ষ বিচারক। আমার জন্য সকলে অন্তর থেকে দোয়া করবেন। আত্ম সম্মানবোধ, ও অত্যন্ত মেধাবী মধ্যবিত্ত পরিবারের সন্তান। কবুতর পাগল মাহির ফয়সাল। তার বাবার নাম মনিরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park