
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর -শান্তি গন্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ৫ এপ্রিল শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর উপজেলার পাঠলী মাঝপাড়া সাবেক সংসদ সদস্য মাওলানা শাহীনুর পাশা চৌধুরী এডভোকেট এর বাড়িতে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগন্জ) সংসদীয় আসনের ১৫৩ টি ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হবে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ২০২৫ ইং
উক্ত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিবিদ মাওলানা ইউসুফ আশরাফ,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শায়খ ফয়েজ আহমদ,
ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন সফল করতে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ, পাইলগাও,হলদিপুর চিলাউরা, আশারকান্দী ও সৈয়দ পুর শাহারপাড়া ইউনিয়নে মতবিনিময় ও বিশিষ্ট ব্যাক্তিবর্গের সাথে গণ সংযোগ করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সদস্য সচিব মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সদস্য মাওলানা নুরুজ্জামান, মুফতি আকমল হুসাইন, মাওলানা উমর ফারুক, মাওলানা ফজলে রাব্বি মারুফ, মাওলানা সৈয়দ ফয়জুল মুরসালিন প্রমুখ, নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।