1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
চারঘাটে রিকশা-ভ্যানচালককে হুডি দিলেন পৌর মেয়র পদপ্রার্থী একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎ কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন।

একের পর এক ককটেল বিস্ফোরণ, ফ্লাইওভারে মোটরসাইকেল চলাচলে পুলিশের কড়াকড়ি ‎

‎মোঃ রাজু শেখ, চট্টগ্রাম ‎
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

‎মোঃ রাজু শেখ, চট্টগ্রাম
‎

‎চট্টগ্রাম নগরীতে একের পর এক ককটেল বিস্ফোরণ এই আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর এই নাশকতা ঠেকাতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভার তল্লাশি জোরদার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)
‎
‎চট্টগ্রাম জুড়ে মোতায়েন করা হয়েছে থানা-পুলিশের একাধিক দল ও অতিরিক্ত পুলিশ সদস্যদের । চলাচলকারী ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন ও মোটরসাইকেলে তল্লাশি চালানো হচ্ছে। কোথাও কোথাও উড়ালসেতুতে মোটরসাইকেল চলাচলেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়,চট্টগ্রাম লালখান বাজার থেকে অক্সিজেনও পতেঙ্গামুখী এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং লালখান বাজার থেকে বহদ্দারহাটমুখী সড়কের বিভিন্ন স্থানে পুলিশের একাধিক দল অবস্থান
‎
‎ নিয়েছে। এসব স্থানে চলাচলকারী ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হচ্ছে। এ সময় মোটরসাইকেল নিয়ে চলাচলকারীদের পুলিশের বাধার মুখেও পড়তে দেখা যায়।
‎
‎জানা গেছে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ডাকা আগামী ১০ নভেম্বর দেশব্যাপী হরতাল ও অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। নাশকতা প্রতিরোধে চট্টগ্রাম নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। এ জন্য থানা-পুলিশের পাশাপাশি পুলিশ লাইনস থেকে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
‎
‎জানতে চাইলে নগর পুলিশের সহকারী কমিশনার মোঃ আমিনুর রশিদ জানান : পুলিশের কঠোর নজরদারির কারণে গত কয়েক দিনের মতো আজ নগরের কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতাকারীদের ঠেকাতে পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। এখন পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকায় নাশকতার সন্দেহে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
‎
‎এর আগে গত রোববার, সোমবার ও আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রামের কালুরঘাট, মনসুরাবাদ ও সাগরিকা এলাকায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ভবনের সামনে দুটি এবং ভূমি অফিসের সামনে একটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎
‎গত রোববার রাত সাড়ে ১০টার দিকে নগরের নিউমার্কেট এলাকায় দুই থেকে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। একই সময়ে খুলশী পুলিশ ফাঁড়ির সামনে পার্কিং করে রাখা পুলিশের জব্দ করা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park