1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এই দিবসে জাতীয় পতাকা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। এই দিবসে জাতীয় পতাকা

জাকিরুল ইসলাম বাবু
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

জাকিরুল ইসলাম বাবু

অর্ধনমিতভাবে উত্তোলন করে বাংলাভাষার জন্য আত্মত্যাগী বীর ভাষাশহীদদের প্রতি সম্মান জানানো হয়। কিন্তু আজকে সকালে জামালপুর শহরের বাসটারমিনাল থেকে এসপি অফিস পর্যন্ত ঘুরে দেখে খুবই হতাশ হয়েছি। সরকারি বিভিন্ন দপ্তর ছাড়া প্রধান সড়কের দুই পাশে শতকরা ৮০ ভাগ ভবন, দোকানপাট, ব্যাংকবীমাসহ অন্যান্য প্রতিষ্ঠানে জাতীয় পতাকা চোখে পড়েনি। যেগুলো দেখেছি সেগুলোর মধ্যে বেশিরভাগই নিয়মমাফিক জাতীয় পতাকা উড়ানো হয়নি। শহরের স্টেশন বাজার মোড়ে একটি উঁচু ভবনে জাতীয় পতাকা মাথানত করে উড়ানো হয়েছে। যা কোনোভাবেই কাম্য নয়। সাপ্তাহিক ছুটি শুক্রবার সাধারণত দোকানপাট, সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকে। এটাও একটা কারণ। আবার স্বাধীন বাংলাদেশের প্রকৃত ইতিহাসের ভবিষ্যৎ নিয়ে নাগরিকদের দ্বিধা-দ্বন্দ্ব মনোভাবেরও প্রভাব পড়েছে কিনা, সেটাও চিন্তার বিষয়। মাতৃভূমির প্রতীক জাতীয় পতাকার প্রতি নাগরিকদের দরদ যে নেই, আমি তা বলছি না। আছে। থাকবে। থাকাই জরুরি। যেকোনো জাতীয় দিবসের আগের দিনই সরকারের পক্ষ থেকে মাইকিংয়ে সঠিক মাপে ও সঠিক নিয়মে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়। তারপরও জাতীয় পতাকা না উত্তোলন, বা সঠিকভাবে উত্তোলন না করা দেখে হতাশ হই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park