1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকীতে দুই দিনব্যাপী লোক উৎসব। - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন জগন্নাথপুরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ত্রিশালে ভেজাল পশুখাদ্য তৈরির প্রতিষ্ঠানে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা এবার গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা, সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশ প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, সদর উপজেলার ইউনিয়নগুলোকে অগ্রাধিকার: ইসি সচিব জগন্নাথপুরে শ্রী শ্রী কালীপূজা ও দীপাবলি উপলক্ষে শিশুদের বর্ণাঢ্য চিত্রান্কন প্রতিযোগীতা

একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকীতে দুই দিনব্যাপী লোক উৎসব।

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৭৬ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে শুক্রবার শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোক উৎসব। তাঁর জন্মস্থান দিরাই উপজেলার উজানধল গ্রামের মাঠে বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ আয়োজনে সার্বিকভাবে সহযোগিতা করছে জেলা প্রশাসন।

প্রতিবছর একুশে পদকপ্রাপ্ত বাউল সম্রাট শাহ আবদুল করিমের বাড়ির পাশের কালনী নদীর তীরে এই উৎসবের আয়োজন করে শাহ আবদুল করিম পরিষদ। করিমের জীবনদর্শন ও সৃষ্টিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়। দেশ-বিদেশ থেকে ভক্ত-অনুরাগীরা অংশ নেন উৎসবটিতে।

 পরিষদের সভাপতি ও শাহ আবদুল করিমের একমাত্র ছেলে বাউল শাহ নূর জালাল বলেন, এবার উৎসবে জেলা প্রশাসন পৃষ্ঠপোষকতা করছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা, লেখক-গবেষক, জনপ্রতিনিধি ও সংগীতশিল্পীরা উপস্থিত থাকবেন। দুই দিন বিকেলে করিমের জীবন ও কর্ম নিয়ে আলোচনা হবে। এরপর থাকবে তাঁর গানের পরিবেশনা। শিষ্য-অনুরাগীদের পাশাপাশি দেশের জনপ্রিয় শিল্পীরাও তাঁর গান গাইবেন।

শাহ আবদুল করিমের সৃষ্টিজুড়ে মানুষ, সাম্য ও প্রেমের বার্তা আছে জানিয়ে শাহ নূর জালাল বলেন, কালনী নদীর তীরে বসেই সহজ ভাষা ও মাটির সুরে তিনি রচনা করেছেন অসংখ্য কালজয়ী গান। নতুন প্রজন্মের কাছে তাঁকে পৌঁছে দিতেই এ আয়োজন।

 জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শাহ আবদুল করিমের গান মানুষের মনে আলোড়ন তোলে এবং শুভ-সুন্দরের পথ দেখায়। নতুন প্রজন্ম যেন তাঁকে চিনতে ও জানতে পারে, সে লক্ষ্যেই এ উৎসব।

২০০৬ সাল থেকে এ উৎসব আয়োজন করা হচ্ছে। উৎসবকে ঘিরে উজানধল গ্রাম ভক্ত-অনুরাগীদের পদচারণে মুখর হয়ে ওঠে। ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি এ গ্রামেই জন্মগ্রহণ করেন শাহ আবদুল করিম। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর তিনি মৃত্যু বরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park