1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকান্ডে ১০টি ঘর ভস্মিভূত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

উল্লাপাড়ায় আদর্শ গ্রামে অগ্নিকান্ডে ১০টি ঘর ভস্মিভূত

মোঃকোরবান আলী রিপন
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পঠিত

মো:কোরবান আলী রিপন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়
আগুণ লেগে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (২০ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার পৌর এলাকার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের লিডার মো: আসাদুজ্জামান বলেন, সরকারী সহায়তায় নির্মিত আদর্শ গ্রামের একটি ব্রাকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুণ মুহুত্বেই আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রন করা হলেও ততক্ষনে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এতে বসতিদের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ রত্না বেগম বলেন, আমরা ভুমিহীন পরিবারের মানুষজন সরকারের দেওয়া ঘরে এখানে বসবাস করে আসছি। আগুনে বসতঘর পুড়ে আমরা সর্বশান্ত হয়ে গেলাম। কোথায় গিয়ে দাঁড়াব, কি করব কিছুই বুঝতে পারছি না। এখন আমাদের খোলা আকাশের নিচে থাকা ছাড়া কোন পথ নাই।

ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের জন্য টেউটিন, চাউল ও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park