1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে ত্রাণ উপদেষ্টা’ দ্রত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

উখিয়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে ত্রাণ উপদেষ্টা’ দ্রত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি

উখিয়া আশ্রিত রোহিঙ্গােদের দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনের আশ্বাস দিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) উখিয়া ৮ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা মাঝি, মৌলভি ও নারীদের সাথে মতবিনিময়কালে তিনি এই আশ্বাস দেন। এসময় রোহিঙ্গারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়ে সহযোগিতা কামনা করেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান জানান, ত্রাণ উপদেষ্টা ৪ নম্বর ক্যাম্পে যান সেখানে তিনি ডব্লিউএফপি পরিচালিত ই-ভাউচার আউটলেট ও রেশন উত্তোলন কার্যক্রমসহ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এরপর তিনি হোপ হসপিটাল পরিদর্শন করেন। সেখাসে কর্মরত সকল চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে হাসপাতালের সেবাদানের কক্ষগুলো ঘুরে ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোহিঙ্গাদের সাথে কি ধরনের আচার আচরণ করেন সে বিষয়ে সুস্পষ্ট ধারণা নেন।

পরে তিনি ৫ নম্বর ক্যাম্পে ইউএনএইচসিআর-এর সেলফ রিলায়েন্স এন্ড লাইভহোড প্রজেক্ট পরিদর্শন করেন। পরে তিনি রোহিঙ্গা মহিলাদের তৈরি পাটের ব্যাগ ও ব্যবহার যোগ্য বিভিন্ন পণ্য পর্যবেক্ষণ করে তা বিদেশে রপ্তানির ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। শেষে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা করেন ত্রাণ উপদেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, অতিরিক্ত সচিব মো. হাসান সারওয়ার, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান, ১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল, ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম, কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল মোঃ রাসেল পিপিএম-সেবা, উখিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সালেহ আহমদ, উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ আরিফ হোছাইন সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park