1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঈদে বিনামূল্যে চাল পেলেন চারঘাটের দশ হাজার পরিবার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে পর্যটন উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান

ঈদে বিনামূল্যে চাল পেলেন চারঘাটের দশ হাজার পরিবার

মৌসুমি দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৩৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

একটি ‘ক’ শ্রেণির পৌরসভা ও ছয়টি ইউনিয়ন নিয়ে রাজশাহীর চারঘাট উপজেলা। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারঘাট পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১টি এবং উপজেলার ছয়টি ইউনিয়নের ৫ হাজার ২১০টি দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল দেওয়া হয়েছে। ঈদ উপহারের এই চাল পেয়ে খুশি স্থানীয় নিম্নআয়ের মানুষ। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চারঘাট উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ১টি পৌরসভা ও ৬টি ইউনিয়নে অসহায়, দুস্থ ও হতদরিদ্র ৯ হাজার ৮৩১টি পরিবারের জন্য প্রায় ৯৮ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দেয় সরকার। এ চাল ৯ হাজার ৮৩১টি কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের সিদ্ধান্ত হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন আবাসনের ৭০০টি পরিবারের কাছে ঈদ উপহারের চাল পৌঁছে দেওয়া হয়েছে।

সরকারের বিশেষ বরাদ্দের চাল নিয়ে বাড়ি ফেরার পথে কথা হয় চারঘাট পৌরসভার পিরোজপুর গ্রামের বাসিন্দা জরিনা বেগমের সাথে। তিনি বলেন, আর মাত্র কয়েকদিন পরেই পবিত্র ঈদ। ঈদের আগে ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। এখন সেমাই ও চিনি কিনলেই ঈদটা পার করতে পারবো।
চাল পেয়ে আরেক উপকারভোগী মিয়াপুর গ্রামের বাসিন্দা তুহিন আলী বলেন, এবার বিগত বছরের তুলনায় সুষ্ঠুভাবে চাল বিতরণ হয়েছে। চালের গুণগত মানও আগের চেয়ে ভালো। এলাকার প্রকৃত গরীব মানুষরা চাল পেয়েছে। হয়রানি ছাড়া সল্প সময়ের মধ্যে চাল নিয়ে বাড়ি ফিরতে পেরেছি।

পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোবারক হোসেন জানান, তিন দিনে পৌরসভার ৯টি ওয়ার্ডে ৪,৬২১টি নিম্ন আয়ের পরিবারকে চাল বিতরণ করা হয়েছে। এত সল্প সময়ে আলাদা ভাবে ওজন করে চাল দেওয়া অসম্ভব। এজন্য একটি বালতিতে ১০ কেজি ওজন পরিমাপ করে নিয়ে সে অনুযায়ী সবার মাঝে বিতরণ করা হয়েছে। এত সল্প সময়ে সঠিকভাবে চাল দেওয়া সম্ভব হয়েছে।

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, উপজেলার প্রায় দশ হাজার পরিবার ঈদ উপলক্ষে দশ কেজি হারে চাল পেয়েছে। সল্প সময়ে অনেক বেশি সুবিধাভোগীর মাঝে চাল বিতরণ করায় কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তবে সুবিধাভোগীরা চাল পেয়ে খুশি মনে বাড়িতে ফিরেছে। এছাড়াও আবাসনের বাসিন্দাদের কাছে ঈদ উপহারের চাল পৌঁছে দেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park