1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

আকাশ হোসেন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

আকাশ হোসেন
আশাশুনি প্রতিনিধি ঃ

সাতক্ষীরার আশাশুনি
“অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আশাশুনিতে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এর আয়োজনে উপজেলায় কর্মরত নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থা/বেসরকারি উন্নয়নমূলক সংস্থার সহযোগিতায় অনুষ্ঠানের শুরুতে র ্যালী বের করা হয়। র ্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আইডিয়াল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম এর সুপারভাইজার সুব্রত বাছাড়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সাইদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার, প্রেস ক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। আশাশুনি প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন ও আইডিয়াল এর কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষ থেকে উপজেলার বিদ্যালয়গুলো এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর গুলো প্রতিবন্ধীবান্ধব করার লক্ষ্যে দাবি উত্থাপন করেন প্রতিবন্ধী শিক্ষার্থী জাওয়াদ আল রুম্মন। অনুষ্ঠানের শেষে আইডিয়াল চাইন্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রামের ১০ জন প্রতিবন্ধী শিশুকে চিকিৎসা ও মেডিসিন খরচ বাবদ ১০০০ টাকা করে মোট ১০ হাজার টাকা প্রদান করা হয় এবং ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির পরিবারের আয় বৃদ্ধিমূলক কাজের জন্য ৫৫ হাজার টাকা বিনা সুদে বিতরণ করা হয়।

ক্যাপশান ঃ আশাশুনিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জাতীয় প্রতিবন্ধী দিবসে বক্তব্য রাখছেন ইউএনও কৃ্ষ্ণা রায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park