1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আশাশুনি প্রতাপনগরের মেধাবী ছাত্র একপায়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে হিমশিম কাচ্ছে কৃত্রিম পা পেতে আবেদ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আশাশুনি প্রতাপনগরের মেধাবী ছাত্র একপায়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে হিমশিম কাচ্ছে কৃত্রিম পা পেতে আবেদ

আকাশ হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

আকাশ হোসেন
আশাশুনি প্রতিনিধি ঃ

আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামের মেধাবী ছাত্র মোহাম্মদ উমর ফারুক একটি পা কেটে ফেলানোর ফলে ক্রেসে ভর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে কষ্টকর পরিস্থিতির শিকার হচ্ছে। সুহৃদ ও দয়াশীল ব্যক্তি বা সরকারি বে সরকারি প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের কাছে একটি কৃত্রিম পায়ের আব্দার আকুতি নিয়ে সে ফ্যাল ফ্যাল করে চোখের পানি ফেলে যাচ্ছে।
প্রতাপনগর গ্রামের শাহাজান মোড়লের ছেলে উমর ফারুক প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণির ছাত্র। ক্লাসে সে অত্যন্ত নিয়মিত এবং মেধাবী ও বিনয়ী ছাত্র। প্রায় তিন বছর আগে চলন্ত ভেক্যুতে এক্সিডেন্ট করলে তার বাম পাটি কেটে ফেলা হয়। পিতা শাহজাহান অত্যন্ত গরীব দিন মজুর হওয়ায় চিকিৎসা চালানোর পরে ধার দেনা করে অতি কষ্টে একটি পা লাগাতে সক্ষম হন। কিন্তু অল্প কিছুদিন পর তা নষ্ট হয়ে যায়। ফলে ক্রেসে ভর করে চলা ছাড়া কোন উপায় নেই ততার। বাড়ি থেকে মাদ্রাসার দূরত্ব প্রায় তিন কিলোমিটার। এই দীর্ঘ পথ সে নিয়মিত ক্রেসে ভর করে মাদ্রাসায় যাতায়াত করে। যা তার জন্য খুবই কষ্টকর। উপরন্ত রাস্তাটি পীচের কার্পেটিং এর জন্য খুড়া হয়েছে। বর্তমানে ক্রেস দিয়ে মাদ্রাসায় আসা-যাওয়া তার জন্য খুবই কষ্টকর হয়ে পড়েছে। শিক্ষা গ্রহনে অত্যান্ত আগ্রহী উমর ফারুক হতাশ হয়ে পড়লেও আগ্রহ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার আকুতি তাকে হেটে চলার সুযোগ সহজ করতে যদি কৃত্রিম পা পাইয়ে দিতে কেউ এগিয়ে আসবেন।
উমরের পরিবারের পক্ষ থেকে সমাজের বৃত্তবান ব্যক্তি, কোন এনজিও বা মানবিক সংগঠন অথবা সরকারি ভিবে এলমে দ্বীনের এই অসহায় শিক্ষার্থীর জন্য একটি কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করতে এগিয়ে আসতে আবেদন করা হয়েছে। সহৃদয় ব্যক্তিবর্গ ও সরকিরি বেসরকারি কোন প্রতিষ্ঠান তার পাশে দাড়াতে চাইলে মাদ্রাসার উপাধ্যক্ষ
মুহাম্মদ অহিদুজ্জামান (মোবাঃ ০১৯১১ ০১৯৪৯ ১২৩১০৭) এর সাথে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

ক্যাপশান ঃ প্রতাপনগরের পা হারা ওমর ফারুক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park