1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমি নেতা নয়, কর্মী হয়ে আপনাদের পাশে থাকতে চাই, বললেন কয়ছর এম আহমেদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমি নেতা নয়, কর্মী হয়ে আপনাদের পাশে থাকতে চাই, বললেন কয়ছর এম আহমেদ

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন: জগন্নাথপুর প্রতিনিধি

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এক যুগ পর জন্মভূমি জগন্নাথপুরে এসে সংবর্ধিত হলেন কয়ছর এম আহমেদ। বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনায় বিভিন্ন জেলা ও উপজেলার বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঐদিন দুপুর থেকে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির অঙ্গ, সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সংবর্ধনাস্থলে আসেন। এদিন মিছিলে মিছিলে মুখরিত হয়েছিল উপজেলা সদর।

জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ মুকিতের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি এম ইলিয়াছ আলীর সহধর্মিনী তাহসিনা রুশদী লুনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা আইনজীবি ফোরামের সভাপতি মাসুক আলম, সাধারন সম্পাদক এডভোকেট শেরেনুর আলী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল। সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, খুনি শেখ হাসিনা আমি ও আমাদের মতো অনেক নেতাকর্মীদের জীবন নষ্ট করে দিয়েছে। এক যুগেরও বেশি সময় দেশে আসতে পারিনি। কত প্রিয়জন মারা গেছেন দেখতে পারিনি। এখন যেহেতেু আরেকটা স্বাধীনতা পেয়েছি, তা ধরে রাখতে হবে। আমি নিজেকে কখনো নেতা মনে করি না। দলের একজন কর্মী হয়ে কাজ করছি। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা বাসীর সেবা করতে চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park