1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমার দেশ প্রত্রিকার সম্পাদকের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী খালিদ গ্রেফতার জনগণের ভালোবাসা নিয়ে এগোতে চান ব্রহ্মরাজপুরে নির্বাচনী পথসভায় : নুরুল ইসলাম টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য মো.তিতাস শেখ নিহত সিরাজগঞ্জের শাহজাদপুর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় তৃতীয়বারের মতো জামায়াতের জেলা আমির হিসেবে রুহুল আমিনের শপথ পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল  ​সাতক্ষীরা সীমান্তে ৫ লাখ টাকার চোরাচালান ও মাদক জব্দ, আটক ১ বেলকুচিতে মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার আহ্বানে, বিক্ষোভ মিছিল পাঁচবিবিতে বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ও মূর্তিসদৃশ বস্তু জব্দ

আমার দেশ প্রত্রিকার সম্পাদকের মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

এ কে এম বাদরুল আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ বার পঠিত

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

দৈনিক “আমার দেশ” পত্রিকার সম্পাদক ও মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় আমাদের সময় ডটকম এর জেলা প্রতিনিধি আসাদুল্লাহর, সঞ্চালনায় বক্তব্য দেন জেলা রিপোর্টর্স ক্লাবের সভাপতি এ কে এম বাদরুল আলম ও সাধারণ সম্পাদক এসএম রুবেল, মডেল পেসক্লাবের সভাপতি, রবিউল ইসলাম টুটুল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আশিক আলী, নাচোল পেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান সহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, যে মামলায় মজলুম সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। এই মামলার যে বিচারক মাহমুদুর রহমানকে সাত বছরের সাঁজা দিয়েছেন তিনি আবার এজলাস ছেড়ে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সবজি ওয়াজেদ জয়কে আদালতে ভেতর প্রটোকল দিয়ে এগিয়ে নিয়ে গেছেন।

একজন দলীয় বিচারকের কাছে ন্যায় বিচার পাননি
আইনের প্রতি শ্রদ্ধাশীল মাহমুদুর রহমান। এ কারণে অতিদ্রুত মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া সহ দৈনিক “আমার দেশ” পত্রিকার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে তা তুলে নেওয়ার দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park