1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে :নাহিদ ইসলাম - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে :নাহিদ ইসলাম

ইকবাল হোসেন রিংকু
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৫৫ বার পঠিত


ইকবাল হোসেন রিংকু
স্টাফ রিপোর্টার মৌলভীবাজার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ পরিচালনায় নতুন বন্দোবস্ত লাগবে। একটি বিশেষ মহল পুরোনো সিস্টেমে দেশ চালানোর ষড়যন্ত্র করছে। আমরা চাই, নতুন বন্দোবস্তের মাধ্যমে দেশ পরিচালনা। পুরোনো সিস্টেমে বাংলাদেশকে চলতে পারে না। নতুন সংবিধানে জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতির মাধ্যমে ১৯৪৭, ৫২, ৭১ সর্বোপরি জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশ চলবে। ৭২-এর সংবিধানে মুক্তিযুদ্ধে চেতনা ও আকাঙ্খা বাদ দিয়ে মুজিববাদী সংবিধানে পরিণত করা হয়। ৫৪ বছর আমরা এ বৃত্তের মাঝে ছিলাম। এ সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজারের বেরীরপার পয়েন্টে ‘দেশ গড়তে জুলাই পথযাত্রা’ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলোম আরো বলেন, আসামে দীর্ঘদিন ধরে মুসলমানবিরোধী আন্দোলন চলছে। হিন্দুত্ববাদী মোদি সরকার আসামে মুসলমানদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করে রেখেছে। এনসিপি বাংলাদেশসহ পুরো দক্ষিণ এশিয়ায় সম্প্রীতির রাজনীতি চালু করতে বদ্ধ পরিকর। বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই। এনসিপি উন্নয়নের মূলা ঝুলানোর রাজনীতিতে বিশ্বাস করে না। মৌলিক উন্নয়নে বিশ্বাস করে। বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র ও অপপ্রচার সহ্য করা হবে না। যারা ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে কথা বলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের চিনতে সময় লাগেনি। তিনি বলেন, হবিগঞ্জের বানিয়াচংয়ের পুলিশ হত্যাকে ডমিনেট করে এর দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। আমরা ৩ আগস্ট এক দফায় স্পষ্ট করেছি, আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। তখন দমন-পীড়ন করা হয়েছে। বাধ্য হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হয়েছে। এদিকে দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, এনসিপির লক্ষ্য ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন। আর্মিসহ রাষ্ট্রের কোনো দপ্তরকে জনগণের জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে চাই না। তিনি আরও বলেন, ঘুষ দিয়ে সেবা পেতে হবে; এমন বাংলাদেশ আমরা চাই না। পথসভার আগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জুলাই পদযাত্রা শুরু হয়। এতে যোগ দেন এনসিপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পথসভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফায়াদ আলম। মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী, এনসিপির যুগ্ম সদস্যসচিব সাদিয়া ফারজানা, সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সদস্যসচিব ডা. জাহেদ, সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন, এনসিপি জেলা কমিটির এহসান জাকারিয়া, সানাউল ইসলাম সুয়েজ, সৈয়দ মুফলে উস সালেকীনসহ অনেকে। এরপর এনসিপির কেন্দ্রীয় নেতারা শ্রীমঙ্গল ভিক্টোরিয়া হাইস্কুল মাঠে চা শ্রমিকসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। একইসঙ্গে এনসিপির নেতাদের সেখানে সংবর্ধনা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park