1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আবারও এনটিআরসিএ'র সামনে কঠোর আন্দোলনে ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কার্তিকের সন্ধ্যায় হঠাৎ তাণ্ডব: ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত।

আবারও এনটিআরসিএ’র সামনে কঠোর আন্দোলনে ১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ৮৬ বার পঠিত

মঙ্গলবার (১৮ নভেম্বর) আবারও কঠোর আন্দোলনে অবস্থান কর্মসূচি পালন করছে ০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত চাকরি প্রত্যাশী শিক্ষকেরা, এনটিআরসিএ এর অফিসের সামনে চাকরি না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করছে। পতিত সৈরাচারী সরকার হাসিনার রায় ঘিরে লকডাউন ঘোষণায় নাশতার আশংকায় এবং দেশের চলমান পরিস্থিতি বিবেচনা করে ০১-১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা তাদের চলমান আন্দোলন ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত সাময়িক স্থগিত ঘোষণা করেছিল।

০১ থেকে ১২ তম শিক্ষক নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকেরা চাকরির জন্য বিভিন্ন সময় দীর্ঘ কয়েক বছর ধরে চাকরির জন্য আন্দোলন করে আসছে। তারা বিগত সরকারের আমলেও বেশ কয়েকবার চাকরির জন্য আন্দোলন করেছিলেন। সরকার পতনের পরও বিভিন্ন সময় তারা কয়েকবার আন্দোলন করেছে। কখনো প্রেস ক্লাবের সামনে, কখনো শাহবাগ চত্বরে, কখনো এনটিআরসিএ এর সামনে। চাকরি প্রত্যাশীত নিয়োগ বঞ্চিত শিক্ষকদের আশ্বস্ত করা হলেও তারা বারবারই প্রতারিত হয়েছেন।

এনটিআরসিএ এর অবৈধ নিয়ম নীতি, সার্টিফিকেট জাল জালিয়াতি, ৩৫+ বয়সের অজুহাত, অবৈধ নিয়োগ বাণিজ্য ও আদালতের নির্দেশ অমান্য করে ০১-১২ তমদের বাদ রেখে নিয়োগ প্রদান এবং আরও বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আজও বেকারত্বের ঘানি মাথায় নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করছেন হাজার হাজার নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক।

এরই ধারাবাহিকতায় তারা গত ০৯ নভেম্বর সকাল নয়টা থেকে সারা দেশ থেকে আসা নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকেরা চাকরির প্রত্যাশায় অনশন অবস্থান কর্মসূচি শুরু করেন এবং দাবি মেনে না নেওয়া হলে যমুনা অভিমুখে যাওয়ার ঘোষণা করেন। নিয়োগ বঞ্চিত বিভিন্ন নিবন্ধিত সংগঠনের যৌথ আন্দোলনে বিশেষ নিয়োগের মাধ্যমে চাকরি জন্য আন্দোলন করছিলেন। সেই সাথে তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো ইউনুসের সাথে স্বাক্ষাৎ এবং তার হস্তক্ষেপ কামণা করেছিলেন।

বৈষম্যের শিকার হওয়া শিক্ষিত নিয়োগ বঞ্চিত শিক্ষক নিবন্ধিত শিক্ষকদের আবারও কঠোর আন্দোলন এনটিআরসিএ অফিসের সামনে। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন। চুড়ান্ত নিয়োগের ঘোষণা না আসা পর্যন্ত তারা এখানেই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park