1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব

বেবি চক্রবর্ত্তী,ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৪৩৬ বার পঠিত


বেবি চক্রবর্ত্তী:
– সাহিত্য হল সমাজের দর্পণ আধুনিক যুগের বড় অস্ত্র সৃষ্টির স্রষ্টা দিয়ে প্রতিবাদের। শতাধিক পঞ্চবাণ কবিতা নিয়ে ষষ্ঠ বছরের উৎসব সংখ্যা শনিবার প্রকাশিত হয় কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়ালের বড় হলে। এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন কবির উপস্থিতিতে আজ কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক পঞ্চবান কবিতা চর্চা উৎসবের অনুষ্ঠান উদযাপিত হল। এই অনুষ্ঠানে বিভিন্ন কবি ও ছড়াকার উপস্থিত ছিলেন। প্রায় ৩০০ জন কবির কলমে রচিত পঞ্চবান কাব্য সংকলন গ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চবান কাব্য স্রষ্টা কবি শ্রী সুশান্ত ঘোষ। এই অনুষ্ঠানের সম্পাদনা করেছেন কবি শ্রী আশা সরকার। সভাপতি ছিলেন কবি গোপাল চক্রবর্তী। এছাড়াও কবি সোমা কর, কবি বকুল বৈরাগী কবি, মদন চক্রবর্তী, কবি বরুন চক্রবর্তী, সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন পঞ্চবান কাব্য স্রষ্টা কবি সুশান্ত বাবু বলেন যে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নতুন এছাড়াও পুরাতন কবিদের সাদরে আমন্ত্রণ জানিয়ে তাঁদের সৃজনশীল কলমে সমৃদ্ধ লেখনী নিয়ে পঞ্চবানের এই সংকলন বাংলা সাহিত্যের আঙ্গিনায় প্রবাহমান ভাবে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে শোভা বর্ধন করবে এবং বাংলা সাহিত্যের এগিয়ে চলার গতিপথ পঞ্চবান কবিতার লেখক – লেখিকায় সৌন্দর্য্যে ভরিয়ে অপরিবর্তিত রাখতে সক্ষম হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park