
বেবি চক্রবর্ত্তী:- সাহিত্য হল সমাজের দর্পণ আধুনিক যুগের বড় অস্ত্র সৃষ্টির স্রষ্টা দিয়ে প্রতিবাদের। শতাধিক পঞ্চবাণ কবিতা নিয়ে ষষ্ঠ বছরের উৎসব সংখ্যা শনিবার প্রকাশিত হয় কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়ালের বড় হলে। এই অনুষ্ঠানে প্রায় ২০০ জন কবির উপস্থিতিতে আজ কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক পঞ্চবান কবিতা চর্চা উৎসবের অনুষ্ঠান উদযাপিত হল। এই অনুষ্ঠানে বিভিন্ন কবি ও ছড়াকার উপস্থিত ছিলেন। প্রায় ৩০০ জন কবির কলমে রচিত পঞ্চবান কাব্য সংকলন গ্রন্থ প্রকাশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চবান কাব্য স্রষ্টা কবি শ্রী সুশান্ত ঘোষ। এই অনুষ্ঠানের সম্পাদনা করেছেন কবি শ্রী আশা সরকার। সভাপতি ছিলেন কবি গোপাল চক্রবর্তী। এছাড়াও কবি সোমা কর, কবি বকুল বৈরাগী কবি, মদন চক্রবর্তী, কবি বরুন চক্রবর্তী, সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন পঞ্চবান কাব্য স্রষ্টা কবি সুশান্ত বাবু বলেন যে প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা নতুন এছাড়াও পুরাতন কবিদের সাদরে আমন্ত্রণ জানিয়ে তাঁদের সৃজনশীল কলমে সমৃদ্ধ লেখনী নিয়ে পঞ্চবানের এই সংকলন বাংলা সাহিত্যের আঙ্গিনায় প্রবাহমান ভাবে বিভিন্ন বিষয়ের ওপর ভিত্তি করে শোভা বর্ধন করবে এবং বাংলা সাহিত্যের এগিয়ে চলার গতিপথ পঞ্চবান কবিতার লেখক - লেখিকায় সৌন্দর্য্যে ভরিয়ে অপরিবর্তিত রাখতে সক্ষম হবে।