1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আগামীকাল গাজীপুরে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা, প্রধান অতিথি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

আগামীকাল গাজীপুরে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা, প্রধান অতিথি আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, গাজীপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, গাজীপুর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল রাজনৈতিক দলের প্রচার প্রচারণা সারা দেশ জুড়ে চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা কার্যক্রম চলছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামীকাল ০৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুর বারটায় গাজীপুর সদর উপজেলার ঐতিহাসিক রাজবাড়ী মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী আন্দোলন, এনসিপির নেতাকর্মীসহ উপস্থিত থাকবেন ১১ দলীয় ঐক্য জোটের অসংখ্য নেতাকর্মী।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটকে বিজয়ী করতে চলছে দেশজুড়ে নির্বাচনী জনসভা। বৃহত্তর গাজীপুর জেলায় এমন জনসভাকে ঘিরে নেতাকর্মীদের মাঝে আনন্দ উদ্দীপনা কাজ করছে ও চলছে প্রস্তুতি মূলক নানা কার্যক্রম এবং নেয়া হচ্ছে নিরাপত্তা মূলক সর্বোচ্চ সতর্কতা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park