1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আগামী ৩০শে ডিসেম্বর সন্দেশখালি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন উন্নয়নের কান্ডারী মমতা সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার জানালেন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে ছিনতাইকারী শনাক্ত, গ্রেপ্তারের চেষ্টা দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪

আগামী ৩০শে ডিসেম্বর সন্দেশখালি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন উন্নয়নের কান্ডারী মমতা সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার জানালেন

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

আগামী ৩০শে ডিসেম্বর সন্দেশখালি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে চলেছেন উন্নয়নের কান্ডারী মমতা সাংবাদিক বৈঠকে বৃহস্পতিবার জানালে

বেবি চক্রবর্ত্তী :কলকাতা :- বছর শেষ হতে আর কয়েকদিন বাকি। আর বছরের শুরুতে তপ্ত হয়ে উঠেছিল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি। রাস্তায় নেমেছিলেন মহিলারা। সেইসময় প্রশ্ন উঠেছিল, মুখ্যমন্ত্রী কেন সন্দেশখালি যাচ্ছেন না? সেই উত্তপ্ত পরিস্থিতির কয়েক মাস পর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে নিজেই সেকথা জানালেন মুখ্যমন্ত্রী।এদিন সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনের আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম, পরে যাব। আগামী ৩০ ডিসেম্বর বেলা ১টায় সরকারি ডিস্ট্রিবিউশন কর্মসূচিতে সন্দেশখালি যাব। সরকারের বিভিন্ন পরিষেবা মানুষের হাতে তুলে দেওয়া হবে।”

চলতি বছরের জানুয়ারির শুরুতে সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। এরপর শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠে। রাস্তায় নামেন মহিলারা। অস্বস্তিতে পড়ে রাজ্যের শাসকদল। বিরোধীরা সরব হয়। এমনকি, লোকসভা নির্বাচনের প্রচারে সন্দেশখালির ঘটনাকে হাতিয়ার করে বিরোধীরা। তখন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি পরে সন্দেশখালি যাবেন। আর বৃহস্পতিবার নবান্ন থেকে জানালেন, আগামী ৩০ ডিসেম্বর সন্দেশখালিতে সরকারি কর্মসূচিতে পা রাখবেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park