
আরিফুল ইসলাম পাঠান মুরাদনগর
#মোঃ_ফারুক_হোসেন (বয়স ২৭),
গ্রাম: দড়ানীপাড়া, বর্তমানে কুমিল্লার কুচাইতুলি হাসপাতালে চিকিৎসাধীন। প্রায় এক বছর আগে হঠাৎ করেই তার দুটি চোখের দৃষ্টি নষ্ট হয়ে যায়। এখন তিনি আরও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন—প্রসাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে এবং শ্বাসকষ্টে ভুগছেন।
মেহেদী হাসান রিদয় বলেন,
অর্থের অভাবে তার সঠিক চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তাই আমাদের সবার ছোট ছোট সহযোগিতা তার জীবনের জন্য বড় আশীর্বাদ হতে পারে।
তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য মানবতার কল্যাণে কাজ করা। কোন দলমত, পদ-পদবীতে আমার লোভ নেই। রাজনীতি কিংবা জনপ্রতিনিধি হওয়ারও কোনো ইচ্ছা নেই। আমি মানুষকে দেখানোর জন্যও এসব করি না। ইচ্ছা শক্তি থাকলে আর মন মানসিকতা ভালো থাকলে যার যার স্থান থেকেই সমাজ ও অসহায় মানুষের জন্য অনেক কিছুই করা সম্ভব। আমি যা করে থাকি তা আমাদের নিজের উদ্যোগে ও নিজেদের অর্থায়ন,
জনার নুরুল ইসলাম শাকিল বলেন,
অনেক সময় এই কাজ করতে গিয়ে ঝুঁকি আসবে । তবু পিছু হটা যাবেনা ।
আমাদের দেশে এখন অনেক বিত্তবান আছেন। তারা এসব বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পারেন। মানবতার হাত প্রসারিত করতে পারেন। দেশে সাড়ে তিনশ’ এমপি আছেন। তারা প্রত্যেকেই শ’শ’ কোটি টাকার মালিক।
তারা নিজ নিজ এলাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। আপনাদের সহায়তায় বাঁচতে পারে অনেকগুলো জীবন!
পরিশেষ মেহেদী হাসান রিদয় বলেন,
আসুন, আমরা দরিদ্র, অসহায় মানুষের পাশে দাঁড়াই। সামর্থ অনুযায়ী তাদের সহায়তা করি। মানুষ তো মানুষের জন্যই!!