1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবৈধভাবে বালু উত্তালনে ভাঙনের ঝুকিতে নদী তীরবর্তী ঘরবাড়ি বালু বুঝাই নৌকা আটক  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

অবৈধভাবে বালু উত্তালনে ভাঙনের ঝুকিতে নদী তীরবর্তী ঘরবাড়ি বালু বুঝাই নৌকা আটক 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোনো বালু মহাল না থাকলেও কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র সরকারী বিভিন্ন উন্নয়নমূলক কাজে বালু ব্যবহারের অজুহাত দেখিয়ে বালু উত্তোলন করছে এই প্রভাবশালী সিন্ডিকেট চক্র। এদিকে উচ্চ ক্ষমতাসম্পন্ন মেশিন দিয়ে বালু উত্তোলন করায় নদীর তলদেশে গভীরতা বাড়ছে। এর ফলে সিলেট বিভাগের সর্ববৃহত কুশিয়ারা সেতু, রাস্তাঘাটসহ ফেচী বাজার ভাঙন হুমকিতে পড়েছে। এছাড়া নদীর পাড়ের বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্টান ও ফসলীজমি নদী ভাঙনের শিকার হচ্ছে। জানাযায়, বালু উত্তোলনে অধিক লাভ হাওয়ার কারণে কুশিয়ারা নদী থেকে বন্ধ করা যাচ্ছেনা বালু উত্তোলন। এমনকি জগন্নাথপুর উপজেলা প্রশাসন অভিযান চালালেও বন্ধ হচ্ছেনা বালু উত্তোলন। প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আঁধারে উত্তোলন করা হচ্ছে বালু। বিভিন্ন সংবাদপত্রে জগন্নাথপুর কুশিয়ারা নদীতে অবৈধ বালু উত্তোলনের নিউজ নিয়মিত প্রকাশিত হওয়ায় গতকাল কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বাঘময়না এলাকায় বালু আনলোড করার সময় বালু বুঝাই নৌকা আটক করেছে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস।

আটককৃত নৌকায় থাকা বালু শ্রমিক আবুল কাশেম জানান, দুইজন মেম্বার বালু ক্রয় করে নিয়ে এসেছেন।দুপুরে তহশিলদার আমাদের নৌকা আটক করেন।

রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম মিয়া জানান, অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু বুঝাই নৌকা আটক করা হয়েছে।আটককৃত নৌকা ছাড়াতে দুই ইউপি সদস্য দৌড়ঝাপ শুরু করেছেন। তিনি আরও বলেন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) তেরা মিয়া ও কাওসার আহমদ নৌকাটি ছাড়িয়ে নিতে আমার অফিসে আসেন। এছাড়া নৌকাটি ছাড়িয়ে নিতে দুই মেম্বার জগন্নাথপুর অফিসে যান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park