1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অপরাধ নির্মুলে ময়মনসিংহে ওসি শফিকুল ইসলামের উঠান বৈঠক - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

অপরাধ নির্মুলে ময়মনসিংহে ওসি শফিকুল ইসলামের উঠান বৈঠক

তাসলিমা রত্না
  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার পঠিত

তাসলিমা রত্না ময়মনসিংহ

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম খান বলেছেন, যারা মাদক সন্ত্রাস ও চাঁদাবাজি,চুরি-ছিনতাই করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে। যারা সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদেরকে পর্দার আড়াল থেকে সহযোগিতা করবে তাদেরও আইনের আওতায় আনা হবে। ময়মনসিংহে জঙ্গিবাদ ও সন্ত্রাসী করে কেউ পার পাবে না।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনে চুরি, ছিনতাই ,মাদক,জুয়া,জঙ্গিবাদ,
কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন,
ইভটিজিং ও বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে জনগণকে সচেতন, সতর্ক করাার মাধ্যমে সকল অপরাধ নির্মুল করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও স্বাভাবিক রাখার লক্ষে নগরীর ১৫ ও ১৬ নং ওয়ার্ডের লোকজনদের সাথে আয়োজিত এক উঠান বৈঠকে এসব কথা বলেন কোতোয়ালী মডেল থানার ওসি মোঃ সফিকুল ইসলাম খান। এ সময় ৩ নং ফাঁড়ির মোঃ আবুল হোসেন উপস্থিত ছিলেন।

এসময় সন্ত্রাস, মাদক,চুরি,ছিনতাই ও ধর্ষণের মত জগণ্য ঘটনা ছাড়াও অন্য যে কোন অপরাধ যাতে না হয় তার জন্য জনগণের উপলব্ধি বাড়াতে এবং ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধসহ সকল প্রকার অপরাধ নির্মুলে সবাইকে সচেতন, সহনশীল ও সতর্ক থাকারও আহবান জানান ওসি শফিকুল ইসলাম খান।

সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উঠান বৈঠক সমাবেশ এর আয়োজন করা হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, সমাজে বিঘ্ন সৃষ্টিকারীর সংখ্যা গুটি কয়েকজন। এদেরকে শায়েস্তা করার জন্য পুলিশের পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে। এদেরকে প্রতিহত করা কঠিন কাজ নয়। পুলিশের কাজ শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা। সকলের সহযোগীতা থাকলেই কেবল এটা সম্ভব।

এসময় ১৫ ও ১৬ নং ওয়ার্ডের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park