1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েন চট্টগ্রামে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীরা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়েন চট্টগ্রামে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) শিক্ষার্থীরা

‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত

‎
‎স্টাফ রিপোর্টার মোঃ রাজু শেখ
‎
‎চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়ে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ
‎
‎আজ বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টা থেকে নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় প্রায় আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ঢাকায় পুলিশের হামলার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে তারা বিক্ষোভ করেন।
‎
‎
‎চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইট এলাকায় গায়েবানা জানাজার নামাজ আদায় করেন শিক্ষার্থীরা।
‎
‎জানাজা শেষে বিশেষ মোনাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেছেন তারা। এরপরই দুই নম্বর গেইট থেকে সরে যান শিক্ষার্থীরা।
‎
‎শিক্ষার্থীরা সাংবাদিকদের জানান: যৌক্তিক দাবির পরেও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। উল্টো বুয়েট শিক্ষার্থীদেরকে মারধর করছে পুলিশরা সরকারের এই ভূমিকার প্রতিবাদে গায়েবানা জানাজা আদায় করলাম আমার শিক্ষার্থীরা।
‎
‎ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়াসহ ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না এবং দশম গ্রেডের চাকরিতে ঢোকার ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে— এসব দাবিতে বিক্ষোভ করে আসছে চুয়েটসহ বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
‎
‎এর আগে ২৪ আগস্ট থেকে তিন দফা দাবিতে ক্লাস বর্জন, ব্লকেড কর্মসূচি ও গত মঙ্গলবার (২৬ আগস্ট) ডিসি অফিসে অবস্থান কর্মসূচি পালন করে চুয়েট শিক্ষার্থীরা।
‎
‎তবে জসিম নামের একজন পথচারী কে জিজ্ঞেস করলে তিনি জানান: আমরা এই সরকার কে নিয়ে অতিষ্ঠ হইলাম আজকে আমাদের বারবার দুই নাম্বার গেট এলাকায় এই শিক্ষার্থীদের মানববন্ধন এবং গাড়ি আটকে রাখা এগুলোর কারণে অফিস ছুটি হলে আমরা বাসায় যেতে পারি না যার কারণে আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়েছি আগেই ভালো ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park