1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শীতবস্ত্র বিতরণ কোস্টগার্ড সীমান্ত অসহায় মানুষের মাঝে - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শীতবস্ত্র বিতরণ কোস্টগার্ড সীমান্ত অসহায় মানুষের মাঝে

শাহিন আলম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

শাহিন আলম টেকনাফ

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল জিয়াউল হক কক্সবাজার, টেকনাফ এবং সেন্টমার্টিনে মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেছেন।

আজ বুধবার সকাল ১০ টার দিকে শাহপরীর দ্বীপের শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন। এ সময় তিনি কোস্টগার্ড সদস্যদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি আভিযানিক কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় সীমান্ত পরির্দশনের বিষয়ে কোস্টগার্ডের মহাপরিচালক জিয়াউল হক বলেন, বাংলাদেশ উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপত্তা এবং জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এজন্যই কোস্টগার্ড অসহায় মানুষের কাছে ভালোবাসা অর্জনের পাশাপাশি প্রিয় হয়ে উঠেছে।এসব কাজ করার জন্য কোস্টগার্ডের জনবল বৃদ্ধি করা দরকার। কক্সবাজার টেকনাফ ও সেন্টমার্টিন মিয়ানমার সীমান্তের কাছাকাছি হওয়ায় তাদের নিরাপত্তার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। মিয়ানমারের ঘটনাটি আসলে তাদের অভ্যান্তরিক বিষয়। মিয়ানমারের জান্তা ও আরকান আর্মির সঙ্গে দীর্ঘদিন যুদ্ধ চলতেছে। যুদ্ধ এমন একটা পর্যায়ে এসেছে আরকান আর্মির সঙ্গে জান্তা বাহিনী পরাজয় করতেছে।দুই পক্ষের গোলাগুলির কারণে সীমান্তে একটু ভয় থাকে এতে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা দেওয়ার জন্য কোস্টগার্ডের সদস্যরা সীমান্ত বাসিন্দাদের পাশে রয়েছে।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মোঃ সিয়াম উল হক বলেন, দেশের সার্বিক ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল অপ্রত্যাশিত খারাপ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে কোস্ট গার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park