1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাত সকালেই মা ফ্লাই ওভারে মর্মান্তিক দুর্ঘটনা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

সাত সকালেই মা ফ্লাই ওভারে মর্মান্তিক দুর্ঘটনা

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী: কলকাতা :- সকালের দিকে যথেষ্ট কুয়াশা ছিল। সেই কুয়াশার মধ্যেই সকাল ৬টা নাগাদ মা ফ্লাই ওভার দিয়ে বাইকে যাচ্ছিলো দুই যুবক। তার পরেই ঘটে গেলো মর্মান্তিক ঘটনা। উড়ালপুলের উপর দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় ডিভাইডারে ধাক্কা লেগে একেবারে উপর থেকে পড়ে যান দু’জন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। পুলিশ বলছে চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে আসার সময় সজোরে ডিভাইডারে ধাক্কা মারে বাইকটি। ছিটকে নিচে পড়ে যান বাইকে থাকা দু’জনেই। প্রচুর ব্লিডিং হওয়ার কারণে রাস্তায় অনেক রক্ত জমে যায়।

তার পরেই প্রচুর যানজট তৈরী হয়। খবর পেয়ে ছুটে আসে ট্র্যাফিক পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত দানিস আলম (১৮) ও আনিস রানা (১৯) নামে দুই যুবককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, ততক্ষণে আর কিছু করে উঠতে পারেননি চিকিৎসকেরা। মৃত বলে ঘোষণা করা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ওই দুই যুবক রাজা বাজার অঞ্চলের বাসিন্দা।এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park