1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
খুলনা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ বৃক্ষরোপণ কর্মসূচি সফলতার সাথে চলমান রয়েছে। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

খুলনা বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ বৃক্ষরোপণ কর্মসূচি সফলতার সাথে চলমান রয়েছে।

জামাল উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

স্টাফ রিপোর্টার জামাল উদ্দিন সাতক্ষীরা থেকেঃ

খুলনা পশ্চিমবন বিভাগের অন্যতম সাতক্ষীরা রেঞ্জের প্রধান কার্যালয় বৃক্ষরোপণ কর্মসূচিতে জোরালো ভূমিকা অব্যাহত রেখেছে।সরেজমিন পরিদর্শনে দেখা গেছে,শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী স্টেশন প্রধান রেঞ্জ কার্যালয়। অতীতের প্রধান কার্যালয় ও স্টেশন কার্যালয় নদীগর্ভে বিলীন হয়েছে।পরবর্তীতে ভাঙ্গনের বিপরীতে প্রায় এক যুগ পূর্বে, নতুন রূপে গড়ে উঠেছে সাতক্ষীরা রেঞ্জ প্রধান কার্যালয়। স্বল্প পরিসরে হাজারো বনজীবী, জেলে বাওয়ালিদের নিয়মিত সেবা দিয়ে চলেছে।পাশাপাশি বায়ুমণ্ডলের তাপমাত্রা বজায় রাখতে,বনবিভাগের গৌরব ধরে রাখতে-মুন্সিগঞ্জ থেকে
বুড়িগোয়ালিনী কপোতাক্ষ নদের চর ঘেঁষে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রেখেছে। চারিপাশে বেষ্টনী দেয়া হয়েছে।ছাগল অথবা অন্যান্য প্রাণী যেন নষ্ট করে না ফেলে। দেখভালের জন্য রয়েছে কিছু ভলেন্টিয়ার। প্রধান কার্যালয়ের অধীনস্থ স্টেশন কর্মকর্তা,জনাব জিয়াউর রহমান এ প্রতিনিধিকে বলেন, বন বিভাগের উন্নয়নমুখর কর্মকান্ড আমরা তৎপর দায়িত্ব পালন করছি যার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি সহ কয়েকটি প্রকল্প হাতে নিয়েছি সর্বোপরি জনগণের সেবায় নিয়োজিত রয়েছি। বন বিভাগের সহযোগী সংগঠন (সিপিজি ক্রাইম পেট্রোল টিম) এর সদস্যরা নিয়মিত তদারকি করে চলেছেন।ছোট চারা অথবা বেষ্টনীর কারণে বীজ থেকেও বৃক্ষরোপণ,সবুজ বনায়ন। ভবিষ্যতে এটি ম্যানগ্রোভ সুন্দরবনের অংশ হিসেবে পরিচিত লাভ করবে।প্রধান কার্যালয়ের অধীনে অনেকগুলো কর্মকাণ্ড সম্পন্ন হতে চলেছে। সুন্দরবনের জীব বৈচিত্র রক্ষণাবেক্ষণ,কুচক্রী চোরাকারবারি রুখতে বনবিভাগ ও সিপিজি,সিএমসি সদস্যরা বিরামহীন দায়িত্ব পালন করছেন। বৃক্ষরোপণ সরকারি এবং বেসরকারি সংস্থাগুলো সারাদেশে কম বেশি ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park