1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে আজকের নলজুর পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জগন্নাথপুরে আজকের নলজুর পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

আজকের নলজুর পত্রিকা পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করলেন আজকের নলজুর পত্রিকার প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন চৌধুরী। আজ ২০ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩ টায় আজকের নলজুর পরিবারের আয়োজনে জগন্নাথপুর বাজারে আর, এফ, সি পার্টি সেন্টারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, নলজুর পত্রিকার প্রধান উপদেষ্টা সাবেক সেনা কর্মকর্তা মিছবাহ উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জগন্নাথপুর উপজেলা বিএনপি সদ্য বিলুপ্ত সভাপতি আবু হুরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ড. এডভোকেট জিয়াউর রহিম শাহীন, কেশবপুর এডুকেশন ট্রাস্টের সভাপতি বশির মিয়া, কবি সালা উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী এম এ কাদির, বিএনপি নেতা আবুল হাশিম ডালিম,  তাজ উদ্দিন আহমদ, গোলাম সারোয়ার, জামাল উদ্দিন বেলাল, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, ইকবাল হোসেন, আল আমিন, মোঃ মুকিম উদ্দিন, প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব। অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতে করেন ইকড়ছই সিনিয়র মাদরাসার অধ্যক্ষ সাইফুল ইসলাম।সম্মানিত অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করেন আজকের নলজুর পত্রিকা পরিবারের সাংবাদিক বিপ্লব নাথসহ সাংবাদিকবৃন্দ। অতিথিবৃন্দ ২০২৫ সালের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানের সভাপতি মোঃ তাজ উদ্দিন আহমদ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন। শেষে অংশগ্রহণকারীদের জন্য মিষ্টির আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park