1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

জাফলংয়ের বালুতটে পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৫ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:

“ফুটবলের ঐতিহ্য, প্রকৃতির নতুন বেশ, জাফলংয়ের রঙ তুলিতে নতুন বাংলাদেশ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএভুক্ত এলাকায় পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এবং ফুটবলের প্রসারের লক্ষ্যে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো ‘জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪’ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ শে ডিসেম্বর) উপজেলার জাফলং পিয়াইন নদী সংলগ্ন বালুতটে তিন দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাফলং-পিয়াইন কাপ ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছা দূত হাসান আল-মামুন।

গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক মো. করিম মাহমুদ লিমনের সঞ্চালনায় বাংলাদেশ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড়, দেশের নামকরা বিভিন্ন ফুটবল ক্লাব ও স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণে তিনদিন ব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মাজহারুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ শাহাদাৎ হোসেন, জাতীয় দলের সাবেক ফুটবলার শাহাজাদ উদ্দিন টিপু, অনূর্ধ্ব-১৯ দলের কোচ নুরই আলম রাহেল, উপজেলা পর্যটন বিষয়ক কনসালটেন্ট মো: আজিজুর রহমান,সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, রুবেল আহমেদ,মিনহাজ মির্জা,সালমান আহমদ,তানজিল হোসেন, সাইদুল ইসলাম ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।

প্রকৃতি কন্যা জাফলংয়ের এই টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তুলতে সিলেট ট্যুরিজম ফটোফেস্ট ও পর্যটন উন্নয়ন মেলার বিশেষ আয়োজন রাখা হয়। স্বাগতিক দল জাফলং-পিয়াইন ফুটবল দলসহ সারা দেশ থেকে ২০টি ফুটবল দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় হাজারো দর্শক ও পর্যটকবৃন্দ জমজমাট ম্যাচ উপভোগ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park