1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত


মুহাম্মদ হাফিজ , সাতক্ষীরা :
“প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার ” প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস-২০২৪ উপলক্ষে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান,র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার(১৮ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপাদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান,সাতক্ষীরা সদর থানার ওসি(তদন্ত) শফিকুল ইসলাম। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ ‘র পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউ ডি এ মো. মনিরুজ্জামান’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পি এল সি সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মো. সাদেক আলী, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মোঃ মাগফুর রহমান, সুশীলন সাতক্ষীরার উপপরিচালক জিএম মনিরুজ্জামান, আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু বক্কার সিদ্দিকী।
এ সময়২০২৪ সালে বৈধপথে সর্বোচ্চ জনশক্তি বিদেশ প্রেরণ করায় আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু আক্কার সিদ্দিকী ও বিদেশ থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মোঃ অহিদুজ্জামান, মফিজুল ইসলাম ও ইয়াছিন আলীকে সম্মামনা ক্রেস প্রদান করা হয়। এছাড়া ওয়েলফেয়ার সেন্টার খুলনার উদ্যোগে মো.দাউদ আলী সরদার, মোছাঃ রিবিতা সুলতানা, শিশির কুমার দাস, তাসলিমা খাতুন কে প্রতিবন্ধী ভাতা ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park