
মোঃ সোহাগ হোসেন
স্টাফ রিপোর্টার
ভালুকা, ময়মনসিংহ
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ভালুকা, ময়মনসিংহে খন্ড খন্ড বিজয় মিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়।
আজ সোমবার ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ভালুকা পৌর আহ্বায়ক আলহাজ্ব হাতেম আলী খান সাহেবের নেতৃত্বে ভালুকা ইসলামী ব্যাংকের সামনে হতে সকাল 11 ঘটিকায় ভালুকা পৌর বিএনপি’র সকল নেতৃত্ব বিন্দু দের নিয়ে বিজয় র্যালি ও আনন্দ মিছিল শুরু হয়। পাশাপাশি যুবদলের আনন্দ মিছিল র্যালি অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবসের স্লোগানে শ্লোগানে মুখরিত ছিল,কে বলে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় স্বাধীনতার ঘোষক জিয়া লও লও সালাম। ভালুকার মাটি বিএনপি’র ঘাঁটি
বিজয় র্যালি শেষ হয়ে সকল নেতা কর্মী ভালুকা স্মৃতিসৌধে জড়িত হয়।এবং পৌর আহ্বায়ক আলহাজ্ব হাতেম আলী খানের বক্তব্য শেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বিজয় র্যালি কর্মসূচি সমাপ্তি ঘোষিত হয়।