1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরাতে আইডায়াস্পোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাতক্ষীরাতে আইডায়াস্পোরা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

মুহাম্মদ হাফিজ
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা :

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিকদের সঙ্গে
বাংলাদেশিদের যুক্ত করার জন্য একটি অনলাইনভিত্তিক প্ল্যাটফর্ম আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার সাতক্ষীরাতে অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার ১৫ই (ডিসেম্বর)সকাল সাড়ে ১০ টায়
সাতক্ষীরার পিৎজা মিলান মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেড যৌথ উদ্যোগে ও সাতক্ষীরার স্থানীয় পর্যায়ে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থা, ক্ষুদ্র উদ্যোক্তা এবং বিভিন্ন ইয়ুথ গ্রুপকে নিয়ে এ আয়োজন করা হয়।

সাংবাদিক এম কামরুজ্জামানের সঞ্চালনায়
শুরুতে পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আইওএম এর ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যান মবিলিটি কনসালটেন্ট এস এম মোরশেদ।এ সময় তিনি আইডায়াসপোরা সম্পর্কে ধারণাপত্র উপস্থাপন করেন। পরবর্তীতে ক্রিয়েটিভ মিডিয়ার হেড অব ক্রিয়েটিভ মাহাবুব মোর্শেদ রিফাত আইডায়াসপোরা প্লাটফর্মের বিভিন্ন দিক বিশদভাবে ব্যাখ্যা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সেমিনারে প্র‍ধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , সাতক্ষীরা টিটিসির ভারপ্র‍াপ্ত অধ্যক্ষ কে. মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে আই ও এম বাংলাদেশের ক্লাইমেট চেঞ্জ এন্ড হিউম্যাম কনসালটেন্ট এস এম মোর্শেদ।

সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির সভাপতি তারিক ইসলাম,কার্যনির্বাহী সদস্য সোহাগ হোসেন, আল-মু’মিন ব্লাড ব্যাংক এর  এডমিন মুশফিকুর রহমান, প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের সেচ্ছাসেবী মুজাহিদ হোসেন,
নির্মিসা সেচ্ছাসেবী সংগঠনের আশাশনি উপজেলার বুধহাটা ইউনিয়নের সেক্রেটারি নাঈম হোসন সহ আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।

অনুষ্ঠানে অংশগ্রহণ কারীরা বলেন আইডায়াস্পোরা মত বৈশ্বিক প্লাটফর্ম  সাতক্ষীরা অঞ্চলের মানুষ সাথে যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশি বংশোদ্ভূদ নাগরিকদের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করবে।আইডায়াস্পোরা সম্পর্কে তারা তাদের নিজেদের  নিজিস্ব মতামত ও পরামর্শ তুলে ধরেন যা ভবিষ্যতে ডায়াস্পোরা প্ল্যাটফর্মকে অধিক কার্যকরী করতে  অগ্র‍ণী ভৃমিকা পালন করবে বলে তারা প্রত্যাশা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park