1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঘায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৬ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর২৪) সকালে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই কোরআন থেকে তেলায়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম ও গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র। এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবন্ধী সাহায্য সহায়তা কেন্দ্রের অফিসার মুনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, অফিসার ইনচার্জ(ওসি) আ ফ ম আসাদুজ্জামান, বীর মুক্তিযুদ্ধা জনাব আলী, বীর মুক্তিযুদ্ধা মোসলেম উদ্দিন, বাঘা উপজেলা বিএনপি আহবায়ক ও পাকুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান ফখরুল হাসান বাবলু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতের আমীর আব্দুল আল মামুন, বাঘা প্রেস ক্লাবের আহবায়ক, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, প্রধান শিক্ষক বাবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে জাতিকে মেধাশূণ্যে করে পিছিয়ে রাখার হীন মানসিকতায় জঘন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবীসহ শ্রেণীপেশার অন্যান্য বুদ্দিজীবীদের হত্যা করে। সুপরিকল্পিত হতায় জড়িত ছিল রাজাকার আলবদর, আলশামস শান্তি কমিটির সদস্যরা। শহীদদের আত্মার শান্তি কামনা করে ঐক্যের মাধ্যমে সকলের সহযোগিতায় আতœহুতিদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ গড়ার আহ্বান জানান উপজেলা নির্বাহি অফিসার।

উপস্থিত ছিলেন রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার দপ্তর প্রধান, শিক্ষক, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ গনমাধ্যম কর্মী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park