1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ শন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে শহীদ মিনারে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ শন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৩৩ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ পালন উপলক্ষে সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সাথে নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ,

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন, মুক্তিযুদ্ধা কমান্ডার হাজী আছলম উল্লা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কার্যালয়ের ধীরেন্দ্র সুত্রধরসহ অনেকেই।

জোহরের নামাজ শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফেরাতের জন্য জগন্নাথপুর মডেল মসজিদে মোনাজাত করা হয়।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর, আল-শামসরা বাংলার শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধাশুন্য করার জন্য ষড়যন্ত্র করে এদেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। এদেশীয় দালালদের সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী দেশের প্রতিথযশা শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলী, সাংস্কৃতিক কর্মী সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তিনি শহীদ বুদ্ধিজীবী ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন। বুদ্ধিজীবী হত্যার ঠিক দুই দিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বাধীন বর্বর পাকিস্তানী বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

এ-সময় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জগন্নাথপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন।

সবশেষে সন্ধায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park