1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী  - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ৯২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও, নোয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, কাদিপুর ও সাদিপুরের শিক্ষার্থীদের অবিভাবসহ জনসাধারণ

 একই সঙ্গে তারা  শিক্ষার্থীদেরকে ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানিয়েছেন। আজ ৭ ডিসেম্বর শনিবার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকে কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও, নয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, কাদিপুর ও সাদিপুরের শিক্ষার্থীদের একাধিক অবিভাবসহ জনসাধারণ বলেন, যারা এই মেধা বৃত্তি পরীক্ষায় ভালো ফলাফল করেছেন তাদেরকে অভিনন্দন এবং ভবিষ্যতে আরও বড় স্বপ্নের দিকে এগিয়ে যান। এবং যাহারা প্রত্যাশা অনুযায়ী ফলাফল করতে পারেননি তাহারা হতাশ হবেন না। তারা আরও বলেন, এটি কেবল একটি অধ্যায়, সামনে আরও অনেক সুযোগ অপেক্ষা করছে। বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম চালিয়ে যান, সফলতা আসবেই। হালিমা খাতুন এডুকেশন ট্রাস্টের মেধা বৃত্তি তালিকায় ১ম স্থান অধিকারিনী স্বপ্নজয়ের অদম্য সৈনিক সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর কৃতি শিক্ষার্থী ঈশিতা দাস (রাখি), সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ৩য় স্থান অধিকারী মারুফ আহমদ, ৯ম স্থান অধিকারীনী আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শামিয়া সুলতানা খাদিজা ঐকান্তিক প্রচেষ্টা ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বাস্তবে রূপায়িত করেছে তাদের স্বপ্নকে। তাদের অবাক করা ফলাফলে গর্বিত হতে পেরে কলকলিয়া ইউনিয়নের দুই বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিবার আনন্দিত এবং উচ্ছ্বসিত।

সেই সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন কলকলিয়া ইউনিয়নের কান্দারগাঁও, নয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুর, কাদিপুর ও সাদিপুরের শিক্ষার্থীদের অবিভাবসহ জনসাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park