1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি

ভারতে উগ্রবাদী সংগঠন ইসকন ও উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে এ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যা, বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে পাঁচবিবিতে সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) পাঁচবিবি বাইনুর জামে মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও নেতাকর্মীরা বলেন, ভারতের এ হামলার জন্য ক্ষমা চাওয়া উচিত। একই সঙ্গে বাংলাদেশ সরকারকে দেশের মর্যাদা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে।
এসময় বক্তব্য রাখেন পাঁচবিবি বাইতুন নূর জামে মসজিদ মহতামিম মোঃ জামিল হোসেন, পাঁচবিবি উপজেলা বিএনপি সভাপতি সাইফুল ইসলাম ডালিম, বৈষম্য বিরধী ছাত্র আন্দোলন ছাত্র প্রতিনিধি আজিজার রহমান,শিক্ষক হাফিজার রহমান।
বিক্ষোভ মিছিলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভে পাঁচবিবিবাসী দেশের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ এবং সোচ্চার থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park