1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহেশখালীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

সুমন চন্দ্র দে
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১২ বার পঠিত

সুমন চন্দ্র দে মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

মহেশখালীতে ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত হয়েছে। দেশের অন্যান্য উপজেলার মতো ৩ ডিসেম্বর (মঙ্গলবার) মহেশখালীতে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ”।

শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন এবং তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়। ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি পালন করা হচ্ছে।

দিবসটি উদযাপন উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা অফিস, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক বিভিন্ন কর্মসূচি সম্পন্ন করেছে।
মহেশখালী উপজেলা হল রুমে এক আলোচনা সভা উপজেলা সমাজ সেবা অফিসার দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি দীপক ত্রিপুরা, বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বনি আমিন জনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউছার আহাম্মদ, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, ওসি এলএসডি আকবর হোসেন, মহেশখালী প্রেস ক্লাব সভাপতি আবুল বশর পারভেজ।

বক্তারা বলেন সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে একসঙ্গে কাজ করতে হবে।

সমাজসেবা অধিদপ্তরে প্রতিবন্ধীদের সেবা নিয়ে বিভিন্ন দিক অবিহিত করেন সমাজ সেবা কর্মকর্তা।

এ সময় আগত দৃষ্টি সমস্যা লো ভিশন আক্রান্ত যুবককে চশমা, হাটা ও চলা ফেরায় অক্ষম প্রতিবন্ধী ব্যক্তিকে ষ্টেন, সুবর্ণ কার্ড বিতরন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park