1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুর সাবেক উপপ্রধানমন্ত্রী প্রফেসর এমএ মতিন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শাহজাদপুর সাবেক উপপ্রধানমন্ত্রী প্রফেসর এমএ মতিন ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পঠিত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে প্রয়াত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ, সাবেক উপ-প্রধান মন্ত্রী প্রফেসর ড. এমএ মতিন স্মৃতি পৌর ওয়ার্ড কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
২ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টায় শাহজাদপুর হাইস্কুল মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ও শাহজাদপুর ক্রিকেটার্স এ্যাসোসিয়েশনের পরিচালনায় অনুষ্ঠিত ওই ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. এম এ মুহিতের রাজনৈতিক উপদেষ্টা আলহাজ্ব আল মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোঃ ইকবাল হোসেন হিরু, সাধারন সম্পাদক জনাব মো: আরিফুজ্জামান আরিফ, ওসি মোঃ আছলাম আলী, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারন সম্পাদক হাজী আইয়ুব আলী, সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম রাজা, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আলাল হোসেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তোতা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সাবেক জি এস মোঃ আল আমিন হোসেন, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াছিন আলী, মোঃ রওশন আলী রশনাই প্রমুখ।
উপস্থিত ছিলেন বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতা ও কর্মীবৃন্দ।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে রূপপুর হান্টার ক্রিকেট একাদশ ও শাহমখদুম ক্রিকেট একাদশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park