1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার পুনঃ ইজারা প্রদান

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার রুস্তমপুর হাট ও বাজার শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে খন্ড কালীন পুনঃ ইজারা দেওয়া হয়েছে।

উন্মুক্ত ডাকের মাধ্যমে চলতি বছরের ৪ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইজারা দেওয়া হয়। এতে ৫৪ জন অংশ নেন। এর মধ্যে সর্বোচ্চ ডাকদাতা ছিলেন গোচর গ্রামের মহিদুল ইসলাম। ভ্যাট ছাড়া ৩ লাখ ৩০ হাজার টাকা ডাক দেন মহিদুল ইসলাম। পরে ভ্যাট ও আয়করসহ ৪ লাখ ১২ হাজার টাকায় তাকে ইজারা প্রদান করা হয়।

আড়ানী পৌরসভার সহকারী প্রকৌশলী সোহেল রানা জানান, ডাকের সমুদয় মূল্যে ১ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১ টায় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আড়ানী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভুমি) সাবিহা সুলতানা ডলির সভাপতিত্বে পৌর সভার রুস্তমপুর হাট ও বাজার খন্ড কালীন শর্ত সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে পুনঃ ইজারা দেওয়া হয়েছে।

উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান, সমবায় অফিসার আব্দুল মকিম, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম, সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা (সমকাল) ফজলুর রহমান মুক্তা (ইনকিলাব) আড়ানী পৌরসভার হিসাব রক্ষক শহিদুল ইসলাম সহ পৌর সভার কর্মকর্তা-কর্মচারি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park