1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
অবৈধভাবে মৎস্য আহরণ হলে দেশীয় মাছের সরবরাহ বাড়বে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

অবৈধভাবে মৎস্য আহরণ হলে দেশীয় মাছের সরবরাহ বাড়বে -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাসুদুর রহমান
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৬৭ বার পঠিত

জি এম মাসুদুর রহমান ভ্রাম্যমান প্রতিনিধি,রংপুর :রংপুর এর গংগাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে গণসমাবেশ এ
মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ভূমি মন্ত্রণালয়ের ভুলনীতির কারণে মানুষের জীবন জীবিকাকে নষ্ট করে দিচ্ছে, এবং নদী ও জলাশয়গুলো মরে যাচ্ছে এগুলো আমরা সংশোধন করবো। জলাশয় গুলোকে বাঁচিয়ে রাখতে বাণিজ্য স্থান হিসাবেবন্ধ ব্যবহার করতে না দেয়ার আহ্বান জানান। গতকাল শনিবার বিকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার কেএনবি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও তিস্তা নদী রক্ষা কমিটি, প্রান্তিক খামারি ও মৎস্যজীবী সমিতি আয়োজিত গণসমাবেশ অনুষ্ঠানে জনসাধারন,খামারী,গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আরও বলেন এখন তিস্তা নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে। অবৈধভাবে মৎস্য আহরণ বন্ধ করা হলে নদী ও জলাশয়ে দেশীয় মাছের সরবরাহ বাড়বে। এই নদীগুলোকে বাঁচিয়ে রাখলে মানুষের মুখে হাসি ফুটবে। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে ফরিদা আখতার বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নে অন্তরবর্তীকালীন সরকারের একটা টেকনিক্যাল কমিটমেন্ট থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তিস্তা নদী রক্ষা কমিটির সভাপতি ফরিদুল ইসলাম ফরিদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্নার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণী সম্পদ পরিচালক ড. নজরুল ইসলাম, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. জসিম উদ্দিন, রংপুর জেলা মৎস্য অফিসার ডা. সালাহউদ্দিন কবির, জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. আবু সাইদ প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন গঙ্গাচড়া উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
এসময় উপদেষ্টা উপস্থিত প্রান্তিক খামারি ও মৎস্যজীবীদের সাথে কথা বলেন।
এর আগে উপদেষ্টা সকালে নীলফামারীর সৈয়দপুরের ইকো হ্যারিটেজ হোটেল এন্ড রিসোর্টে প্রাণিসম্পদ ও মৎস্য অধিদপ্তরের রংপুর বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা এবং রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলাসমুহের প্রাণিসম্পদ কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park