1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ডৌবাড়ী ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে ইউএনও - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ডৌবাড়ী ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে ইউএনও

রুবেল আহমেদ
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: তৌহিদুল ইসলাম। রবিবার (১লা ডিসেম্বর) তিনি দিনব্যাপী ডৌবাড়ী ইউনিয়নের হাকুর বাজারে নির্মাণাধীন দুতলা মার্কেট ভবনের চলমান কাজ, দাতারী জামে মসজিদের কাঁচা রাস্তা ও ব্রীজ নির্মাণের লক্ষে কাপনা খালের দাতারী-বলেশ্বর খেয়াঘাট পরিদর্শন, হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীরের চলমান কাজ, হাটগ্রাম স্কুল রোড, হাটগ্রাম বধ্যভূমি, হাটগ্রাম খেলার মাঠ, হাটগ্রাম থেকে চৌধুরী কান্দিমুখী রাস্তা ও মধ্যখানে খালের উপর ব্রীজ নির্মাণের লক্ষে সরেজমিন পরিদর্শন, নগরডেংরী-বরইতলা বন্যায় ক্ষতিগ্রস্থ রাস্তা এবং হাকুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরোধপূর্ণ জমি পরিদর্শন করেন।
এছাড়া হাটগ্রাম চৌধুরীকান্দি গ্রামের কৃষকদের দাবির প্রেক্ষিতে কাপনা নদীর উত্তর অংশের সম্ভাবনাময় কৃষি জমিতে বিএডিসি সেচ প্রকল্প বাস্তবায়নে তিনি কৃষকদের আশ্বাস প্রদান করেন।

দিনব্যাপী উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপজেলা পরিষদের সিএ লুৎফুর রহমান, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, ইউপি সদস্য ফরিদ উদ্দিন, সমাজসেবক মাওলানা দেলওয়ার হোসেন, প্রভাষক নজরুল ইসলাম, হাটগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ, সহাকারি শিক্ষক ফখরুল ইসলাম , হাকুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান হোসেইন আহমদ, মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা আনোয়ার হোসাইনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park