1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্ন - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজালের দাফন সম্পন্ন

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল সরকার (৭৩) মারা গেছেন। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাঘার নওটিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যদায় সন্মান প্রদর্শন শেষে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২ টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না……….রাজিউন)।

আবু আফজাল সরকার উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নওটিকা গ্রামের মরহুম তছির উদ্দীন সরকারের ৩য় ছেলে। কিডনি, ডায়াবেটিকসহ বাধ্যকজনিত কারণে নানান রোগ ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু আফজাল সরকার। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন।

নিহতের কফিনে শ্রদ্ধার সাথে ফুল দিয়ে সালাম গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। সহকারি পরিদর্শক (এসআই) বজলুর রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ গার্ড অব অনার প্রদর্শন করেন।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ড আজিজুল আলম, বীর মুক্তি যোদ্ধা জনাব আলী, মুক্তি যোদ্ধা সহিদুল ইসলাম, বাজুবাঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রঞ্জু, ছেলে নাহিদ হাসান সুমন ও সোহেল রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

সহযোদ্ধারা জানান, ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে আলাইপুর সীমান্ত হয়ে ভারতে যান এবং সাহেবরামপুর যুব প্রশিক্ষণ শিবিরে ভর্তি হন। নাটোর জেলার লালপুর, বাঘার বাউসা এবং চারঘাট উপজেলার সরদহ পুলিশ একাডেমি অপারেশন তাঁর জীবনের স্বরণীয় ঘটনা। তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়া কালিন সময়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park