1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে শাখা ছাত্রদলের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুড়াপাড়া কলেজে শাখা ছাত্রদলের আয়োজনে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জপ্রতি নিধি
মোমেন
নারায়ণগঞ্জ রূপগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলবাজদের বিরুদ্ধে আলোচনা ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

আজ ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকালে রুপগঞ্জ উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে সরকারি মুড়াপাড়া কলেজের অডিটরিয়ামে এ আলোচনা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক শাওন ভূঁইয়ার সভাপতিত্বে ও সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহবায়ক সদস্য জলিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি মুড়াপাড়া কলেজের সাবেক ভিপি ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ-সম্পাদক গোলাম ফারুক খোকন।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, আমিনুল ইসলাম প্রিন্স, ভিপি তারেক, রফিকুল ইসলাম রফিক, সোহেল রানা সহ আরো অনেকে।

এ সময় উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৬ বছরে সারা বাংলাদেশসহ রূপগঞ্জে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুট পাটের রাজনীতি করেছে। বাংলাদেশের সাধারণ জনগণ এর সুমচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে দেশছাড়া করেছেন। তবে আমাদের বিএনপি কখনোই সন্ত্রাস, চাঁদাবাজ, জুলুমের রাজনীতি করেনি এবং সামনেও করবে না। পরে বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যদি রূপগঞ্জ উপজেলার বিএনপি’র কোন নেতাকর্মী কোন সন্ত্রাসী, চাঁদাবাজী, নৈরাজ্য, জুলুমের সাথে জড়িত থাকে সে যেই হোক না কেন তাকে রূপগঞ্জ উপজেলা বিএনপি’র দল থেকে বহিষ্কার করাসহ আইনের হাতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park