1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
আইনজীবী সাইফুল হত্যার ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে নবীগঞ্জে বিশাল বিক্ষোভ মিছল অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আইনজীবী সাইফুল হত্যার ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধের দাবিতে নবীগঞ্জে বিশাল বিক্ষোভ মিছল অনুষ্ঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

মো: সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ থেকে:

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার ও উগ্রবাদী ইসকন নিষিদ্ধের প্রতিবাদে নবীগঞ্জে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। আজ বুধবার (২৭ নভেম্বর) বিকাল প্রায় ০৪: ৩০ ঘটিকার সময় নবীগঞ্জ গাজীর ট্যাকের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। বৈষম্য ছাত্র আন্দোলনের মুখ্যপাত্র ইফতি, হাবিবুর রহমান হাবিব সহ ছাত্রজনতা ও নবীগঞ্জের ব্যাবসায়ীবৃন্দ, নিউ প্রেসক্লাবের সদস্য সচিব (সাংবাদিক) বাদল আহমেদ, যুগ্ন আহবায়ক (সাংবাদিক) মো: সফিকুল ইসলাম নাহিদ প্রমুখসহ সর্বস্তরের জনতা উপস্থিত ছিলেন। এসময় কর্মসূচিতে বক্তারা বলেন, আদালত প্রাঙ্গনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ভয়াবহভাবে পিটিয়ে ও জবাই করে হত্যা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনাকে ছোট করে দেখার সুযোগ নেই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উস্কানি দিচ্ছে। বক্তারা আরো বলেন, আইনজীবী সাইফুলের হত্যাকারী যারাই হোক,অতি দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি করেন বক্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park