
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : মোছাঃ হাসনা বানু (৫২) নামে এক মহিলা হারিয়ে গেছে। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বল্লী গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।
জানা যায়,গত ২০ নভেম্বর রোজ বুধবার সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাচ্ছেন না স্বজনরা।
বাড়ি থেকে বাহির হওয়ার সময় উনার পরনে ছিল কালো রংয়ের বোরকা, আর হাতে ছিলো কাপড় চোপড়ের শপিং ব্যাগ। উল্লেখ্য উনি মানসিক ভারসাম্যহীন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, তবে উনাকে কিছু জিজ্ঞাসা করলে উনি উত্তর দিতে পারেন।
এই ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি হাসনা বানুর সন্ধান পান তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ রইল।
মোবাইল নাম্বার: ০১৭৫৬৯৮৬১১৩, ০১৭৬৩৮০৭৯৬২